পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী বাৎসরিক রাস উৎসব শুরু

পিরোজপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৮:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৮:১৬

কাউখালীতে শোভাযাত্রা

পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী বাৎসরিক রাস উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর ১২৬তম জন্মদিন পালন করার জন্য এ উৎসব আয়োজন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে উৎসবটি শুরু হয়।

রবিবার সকালে হাজার হাজার ভক্ত অংশ নিতে শুরু করে এ উৎসবে। দিনের শুরুতে পতাকা উত্তোলন শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক মানিক কর।

রাস উৎসব পালনে আশ্রম প্রাঙ্গণে রাস মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। উৎসবের প্রচার, তথ্য ও অনুসন্ধান উপকমিটির যুগ্ম আহবায়ক সুব্রত রায় জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশের ভক্তসহ লাখেরও বেশি ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে এ মেলায়। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও অনেকে যোগ দেবেন। ৯ নভেম্বর মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগর-কীর্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম