ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রকে খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ২৩:১০আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২৩:১৩

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হৃদয় (১৮) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনায় আরও দুই জন আহত হন। আহতদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবীর জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ ঘটনাস্থল মেড্ডা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

এলাকার প্রতিবেশী জালাল মিয়া, বিপ্লব, লিমন, পারভেজ মিয়া জানান, সিনিয়র-জুনিয়র তর্ক নিয়ে গত শুক্রবার দুপুরে শহরের টেংকের পাড় এলাকায় মেড্ডা মহল্লার সিফাতের সঙ্গে রাহাতের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রবিবার রাতে শহরের মেড্ডা স্কুল মসজিদ এলাকায় একটি মাহফিল অনুষ্ঠানে গিয়ে সিফাতের নেতৃত্বে একদল যুবক রাহাত, মাদ্রাসাছাত্র হৃদয় এবং জুনায়েদের ওপর ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মাদ্রসাছাত্র হৃদয় মিয়া প্রাণ হারান। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাহাত এবং জুনায়েদকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এদিকে নিহত মাদ্রাসাছাত্র হৃদয় মিয়ার বাবা ইউনুছ মিয়া এবং অপর ভাই জীবন মিয়াসহ স্বজনেরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের  চিকিৎসক ডা. ফায়েজুর রহমান ফয়েজ জানান, ছুরিকাঘাতজনিত তিন জন রোগী এসেছেন। এদের মধ্যে হৃদয় মিয়া নামে একজনকে মৃত অবস্থায় পাওয়ায় যায়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের  কারণে তার মৃত্যু হয়েছে। রাহাত এবং জুবায়েরের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম