জেএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১৭২ টি কেন্দ্রে ৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১০২৬ জন, ঝালকাঠি জেলায় ৩৪৯ জন, পিরোজপুর জেলায় ৪০৭ জন, পটুয়াখালি জেলায় ৬৮৬ জন, বরগুনা জেলায় ৩৯২ জন ও ভোলা জেলায় ৬১১ জন রয়েছে।
এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে। গত বছর ছিল ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।








