৫৭ ধারার সেই বাদীর বিরুদ্ধে এবার একই ধারায় মামলা

খুলনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৩

সুব্রত ফৌজদার


খুলনার ডুমুরিয়া উপজেলার সাংবাদিক লতিফ মোড়লের নামে ৫৭ ধারায় মামলা করে আলোচনায় আসেন একই এলাকার অপর সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার। এবার সেই বাদীই ফেঁসে গেলেন ৫৭ ধারায় দায়ের করা অপর এক মামলায়। সোমবার (৬ নভেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জয়দেব কুমার মণ্ডল নামে এক ব্যক্তি।

মামলার বাদী জয়দেব ডুমুরিয়া উপজেলার একজন ইজিবাইকচালক ও গুটুদিয়া এলাকার বাসিন্দা। তিনি ডুমুরিয়া উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা গেছে,অভিযোগটি দায়েরের পর শুনানি হয়।শুনানি শেষে আদালতের বিচারক নুসরাত জাবিন অভিযোগটি আমলে নেন এবং বিষয়টি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার বি সার্কেলকে নির্দেশ দেন। একইসঙ্গে এ মামলার শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
বাদির আইনজীবী মো. মতিয়ার রহমান মোল্যা জানান, দায়ের করা অভিযোগটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ৫৭ ধারার মামলা থানায় করার ক্ষেত্রে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আদালতে মামলা করার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়নি। আদালতই এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে গুটুদিয়া মাঠ সংলগ্ন সরকারি দিঘি থেকে অবৈধভাবে মাছ চুরি ও সরকারি পিলার তুলে আত্মসাত করার বিষয়ে বাদীসহ স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত করেন। এতে উভয়পক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর বিকাল সোয়া ৪টার দিকে আসামি তার ফেসবুক আইডি থেকে বাদীর মান সম্মান ক্ষুণ্ন করে একটি পোস্ট দেন। এতে মিথ্যা, অশ্লীল তথ্য প্রকাশে বাদীর মানহানি ঘটে এবং এ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে বাদী তার স্বজন ও সাক্ষীদের সঙ্গে পরামর্শ করে আদালতে মামলাটি দায়ের করেন।

এ সংক্রান্ত আগের সংবাদ:

খুলনার ৫৭ ধারার মামলার সেই বাদীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

মরা ছাগল খালে, সাংবাদিক ৫৭ ধারার জালে

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম