ফেনীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত এ কমিটি ঘোষণা করেন।
জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনকে আহ্বায়ক ও শিব প্রসাদ মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, অমল বিশ্বাসকে যুগ্ম আহ্বায়ক; পিটুল সাহাকে কোষাধ্যক্ষ; বিরাজ কান্তি মজুমদার, অরুন দত্ত, নিতাই চরণ দাস, নেপাল নাথ, অ্যাডভোকেট স্বাধীন মজুমদার, রবিলাল সাহা, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, যতিশ বড়ুয়া, মাস্টার নিমাই পাল, সাংবাদিক যতন মজুমদার, লিটন সাহা, রিপন সাহা, অ্যাডভোকেট শৈবাল দত্ত, কাউন্সিলর মঞ্জু রানী দেবী, সুকোমল পাল ও সমর দেবনাথকে সদস্য করা হয়েছে।
আহ্বায়ক শুকদেব নাথ তপন জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।








