জামালপুরে রেলওয়ের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৪:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৪:১৫

জামালপুরে রেলের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেলওয়ের লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা এড়াতে জামালপুরে বাংলাদেশ রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ নভেম্বর) সকালে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেল লাইনের উভয় পাশ থেকে  শতাধিক ঘর-বাড়ি ও ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। রেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এবং রেলওয়ে লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা এড়াতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবরার হোসেন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) মনিরুল ইসলাম পাটোয়ারী, জামালপুর রেলওয়ে থানার ওসি মো. নাছিরুল ইসলাম মজুমদার, এসআই আকবর হোসেন প্রমুখ।

রেল কর্মকর্তারা জানান, জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ ও জামালপুর-তারাকান্দি সেকশনের পাঁচ কিলোমিটার পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে রেল লাইনের দুই পাশে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম