বরিশালে ১৫ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৪:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৪:১২

বরিশাল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে এমভি জাহিদ-৮ নামের একটি লঞ্চ থেকে ওই জাটকাগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটকের পর বরিশাল এনে সোমবার দুপুরে জেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জাটকাগুলো ৩৩টি এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ইলিশ সম্পদ সংরক্ষণ ও প্রবৃদ্ধির জন্য ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত আট মাস সারা দেশে জাটকা বা ইলিশ পোনা ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ এবং দণ্ডনীয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম