শার্শায় পিস্তল ও গুলিসহ একজন আটক

বেনাপোল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৪:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৪:৫৬

যশোর

যশোরের শার্শার মহিষাকুড়া বাজার থেকে একটি ডাবল ব্যারেল পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ইকরামুল হক (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (০৬ নভেম্বর) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইকরামুল হক শার্শার মহিষাকুড়া গ্রামের সরবত আলীর ছেলে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে শার্শা থানার পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় মহিষাকুড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মহিষাকুড়া বাজারে ইকরামুলের চলাফেরা দেখে সন্দেহ হলে পুলিশ তাকে দাঁড়াতে বলে। এসময় ইকরামুল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ইকরামুলকে আটক করা হয়েছে। সে একজন পেশাদার অস্ত্র বিক্রেতা ও অজ্ঞান পার্টির সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম