জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২০:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:১৯

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘উন্নয়ন ও শান্তির জন্য এদেশের জনগণ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’

তিনি মঙ্গলবার বিকালে তার নির্বাচনি এলাকা কাজীপুরে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএচটি) উদ্বোধন শেষে এক জনসভায় একথা বলেন।

আইএইচটি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার দল ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশ ও মানুষকে ডুবিয়েছে। তাদের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তারা হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছে।’

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বেসরকারি পর্যায়ের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্যদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।

এর আগে মন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বাস্তবায়িত প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনা শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী উদ্বোধন করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম