বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ০৬:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৬:৪৯

বেনাপোল কাস্টম হাউস

বেনাপোল বন্দর থানার ছোট আচঁড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় বন্দর থানার ছোট আঁচড়ার পাকা রাস্তার পাশে একটি সাইকেলে রাখা ব্যাগের মধ্য থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।’

বিজিবি জানায়,  একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে পুটখালী সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাবে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল-পুটখালী সড়কের ছোট আচঁড়া গ্রামের পাকা রাস্তার ওপর বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালায়। তখন ওই সাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে টাকার ব্যাগ ও সাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ব্যাগটির মধ্য থেকে বাংলাদেশি নোটে সাড়ে ১০ লাখ টাকা পাওয়া যায়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১০ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত টাকা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম