পাথর তুলতে গিয়ে ছয় জনের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ১৫:০৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:০৭

সিলেট সিলেটের কানাইঘাটে সুড়ঙ্গ তৈরি করে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ছয় জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। কানাইঘাট থানার এসআই রাজীব মণ্ডল বাদী হয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে জায়গার মালিকসহ আট জনের নামে মামলা দায়ের করেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটির পাশাপাশি ছয়জনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। মামলার এজহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

সিলেটের কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, ‘থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে এখন নাম বলা সম্ভব নয়।’

জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, আরডিসি কাজী আরিফুর রহমান।  তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে কানাইঘাটের লোভাছড়া সংলগ্ন মোলাগুলের বাংলাটিলায় সুড়ঙ্গ করে পাথর উত্তোলন করার সময় চার শিশুসহ ছয় জন নিহত হয়।
আরও পড়ুন:
অনিশ্চয়তায় দিন কাটছে লংগদুর অগ্নিদুর্গতদের

/এফএস/আপ-এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম