ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ০৩:২৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৩:২৭

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় জাহিদুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (১৩) নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত জাহিদুল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং  আহত রাকিব একই গ্রামের মজনু রহমানের ছেলে।

ওসি আব্দুল লতিফ জানান, বুধবার রাত ১১ টার দিকে সাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহর থেকে  বাড়ি যাওয়ার সময় বড় খোঁচাবাড়ির অটোরাইসমিলের কাছে ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় জাহিদুল( ১৫) ও  তার সহযাত্রী রাকিব (১৩)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল কে মৃত ঘোষণা করেন। পরে  আহত রাকিবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যালে  স্থানান্তর করা হয়।

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাক কিংবা ট্রাক চালককে আটক করা যায়নি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম