শাহজাদপুরে নিখোঁজ জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:০০

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দু'দিন পর জেএসসি পরীক্ষার্থী সজিব ওরফে বিদ্যুতের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর)  সকালে উপজেলার চয়ড়া বাবুবাজার এলাকায় মাছ ধরতে পুতে রাখা কাঠামের ডালে আটকে থাকা লাশ উদ্ধার করে স্থানীয়রা।

সজিব উপজেলার শেলাচাপরী গ্রামের আব্দুল হামিদের ছেলে ও নুকালি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো ঘাটে সে নিখোঁজ হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বিকেলে নদীতে গোসল করার সময় মাছ ধরার জন্য ঘাটে ভিড়ানো জাহাজের নিচে ডুব দেওয়ার পর নিখোঁজ হয় সজীব। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে কোনও সন্ধান না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে তলব করে। পরদিন বুধবার (৮ নভেম্বর) বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ডুবুরিরা। পরে অভিযান শেষ করা হয়। আজ সরকালে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:
সংসদের শীতকালীন অধিবেশনেই আসছে নতুন শ্রম আইন

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী