জেএসসি পরীক্ষার্থীকে হয়রানি, বখাটের দণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:
০৯ নভেম্বর ২০১৭, ১৩:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৩:১৫

সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তের নাম-আলমগীর হোসেন। সে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের ঘাগড়া গ্রামের তোহিদ সর্দারের ছেলে।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই জানান, উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার জেএসসি পরীক্ষা শেষে বেলা একটার দিকে এক জেএসসি পরীক্ষার্থীর গতিরোধ করে আলমগীর। বিষয়টি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের নজরে এলে আলমগীরকে আটক করা হয়। পরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাসের আদালত আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায় দুই মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। অর্থ পরিশোধের পর তাকে অভিভাবকের হাতে তুলে দিয়েছে পুলিশ

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম