পরীক্ষাকেন্দ্রে প্রবেশের দায়ে আ.লীগ নেতার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৬:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৬:৫০

কুষ্টিয়া

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে কুষ্টিয়ার মিরপুরে একটি কেন্দ্রে জোর করে প্রবেশের দায়ে রুহুল আলম বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে রুহুল আলম বিশ্বাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত রুহুল আলম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আজিজুল হক জানান, সকালে পরীক্ষা চলাকালে রুহুল আলমের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার সময় পুলিশ বাধা দেয়। পরে রুহুল আলম বিশ্বাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হয়। কারাদণ্ডের পর রুহুল আলম বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ জানান, ‘পাবলিক পরীক্ষাসমূহ আইন-১৯৮০’ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের