সুবর্ণচরে নলকূপে পানির বদলে গ্যাস, জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৯

নলকূপে গ্যাস, জ্বলছে আগুন (ছবি- প্রতিনিধি)

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি নলকূপে পানির বদলে গ্যাস বের হচ্ছে। গত একমাস ধরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়ির সামনের এ নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। নলকূপের জন্য বসানো মাথায় দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিলেই জ্বলে উঠছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু ওয়াদুদ ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ঘটনাটি দেখতে ওই এলাকায় যান।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন বলেন, ‘নলকূপের পাইপে দিয়াশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। আগুনের উচ্চতা দেড় থেকে দুই ফুট। প্রাথমিকভাবে এটিকে পকেট গ্যাস বলেই মনে হচ্ছে। এরপরও এ বিষয়ে বাপেক্সকে চিঠি দিয়ে জানানো হবে।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু ওয়াদুদ বলেন, ‘বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের লোকজনসহ কেরামতপুরে গিয়ে আজ বিকালে নলকূপের পাইপে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখেছি আমি নিজেও। জেলা প্রশাসককে বিষয়টি জানাবো।’

নলকূপের মালিক জামাল উদ্দিন জানান, দুই মাস আগে বোরো চাষের জন্য বাড়ির সামনে চার ইঞ্চি ব্যাসের ৪২০ ফুট পাইপ পুঁতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। প্রথম কয়েকদিন সামান্য পানি ওঠে এবং কিছুদিন পরে পানি ওঠা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বুদ বুদ শব্দ আসতে থাকে। পরে নলকূপের মিস্ত্রিকে খবর দেওয়া হলে তিনি চেষ্টা করেও পানি ওঠাতে ব্যর্থ হন। একপর্যায়ে নলকূপের ভেতর থেকে বুদ বুদ শব্দ আসা আরও বেড়ে যায়। তখন তারা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে পাটের বস্তা দিয়ে আগুন নেভানো হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের