ফেনীতে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

ফেনী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ০৪:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০৫:০৬

ফেনী ফেনী সদরের ক্ষুদ্র ও প্রান্তিক ২৫৫ জন কৃষক-কৃষাণীর মধ্যে সরিষা, ফেলন ও বিটি বেগুনের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের এই বীজ ও সার বিতরণ করা হয় ।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, ফেনী সদর উপজেলা কৃষি অফিস রবি মৌসুম ২০১৭-১৮ অর্থবছরের প্রণোদনার আওতায় ২০০ জন সরিষা চাষির মাঝে প্রতি বিঘা জমির জন্য এক কেজি করে বারি সরিষা-১৪ জাতের বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি সার দেয়া হয়। ৫০ জন ফেলন চাষির মাঝে প্রতি বিঘা জমির জন্য বারি ফেলন-১ জাতের বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি সার দেয়া হয়। পাঁচ জন বিটি বেগুন চাষির মাঝে প্রতি বিঘা জমির জন্য ২০ গ্রাম করে বীজ, ডিএপি ১৫ কেজি ও এমওপি ১৫ কেজি সার দেওয়া হয়।
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও ছনুয়া ইউনিয়নে ২৫ জন, শর্শদি, পাঁচগাছিয়া, ধর্মপুর, কাজিরবাগ ও কালিদহ ইউনিয়নে ২১ জন এবং ধলিয়া, বালিগাঁও, লেমুয়া, মোটবী ও ফরহাদনগর ইউনিয়নে ২০ জন করে ২৫৫ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম