উড়ো চিঠিতে জাবিতে হামলার হুমকি

জাবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেনামি চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে পাঠানো ওই বেনামি চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘গত বুধবার উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন এ বেনামি চিঠিটি পান।’ 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) সকালেই চিঠিটি হাতে পেয়েছি। চিঠিতে প্রেরকের নাম লেখা নেই। চিঠিতে বলা হয়েছে, আপনার (উপাচার্য) কার্যক্রম মোটেই সুবিধার হচ্ছে না। আপনার কার্যক্রমে আমাদের সংগঠন খুশি না। এই পরিস্থিতিতে যদি পাঁচ থেকে নয় নভেম্বরের মধ্যে প্রশাসনিক পদগুলো ঢেলে না সাজান তবে নতুন প্রশাসনিক ভবন ধ্বংস করে দেওয়া হবে। পুরো প্রশাসনিক ভবন আমাদের নজরে রয়েছে। আপনার অগোচরেই এ কাজটি করা হয়েছে।'

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,'বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।'

আরও পড়ুন:
‘ঘুষ দেওয়ার দরকার নেই, সরকারকে কর দিন’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম