হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদের হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ২২:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:৩৯

হামলায় আহত একজনকে চিকিৎসা দিতে হাসপাতালে আনা হয়েছে সংরক্ষিত (হবিগঞ্জ-সিলেট) আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বেদে পল্লিতে এ ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জেলার বাহুবল উপজেলার মিরপুর বেদে পল্লিতে সরকারি সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা আলাউর রহমান শাহেদের নেতৃত্বে একদল লোক অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরীকে লাঞ্ছিত করেন যুবলীগ নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে এমপি কেয়া চৌধুরীর অনুসারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। ফলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান বলেন, ‘এমপি কেয়া চৌধুরীর অনুষ্ঠানে হঠাৎ করে যুবলীগ সেক্রেটারি তারা মিয়া ও যুবলীগ নেতা শাহেদ হামলা চালিয়েছে। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

এ ব্যাপারে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল জানান, উপজেলার মিরপুরের বেদে পল্লিতে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঙ্গে  উপজেলা যুবলীগের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

যুবলীগ সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান তারা মিয়া জানান, অনুষ্ঠান চলাকালে একটি ছেলে মোবাইলে ছবি ধারণ করছিল। এ সময় সংসদ সদস্যের লোকজন তার মোবাইল ফোনটি নিয়ে নেন। তখন উভয় পক্ষ উত্তেজিত হয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’  

এ ব্যাপারে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘ বাহুবল উপজেলার মিরপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আমার একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজন অস্ত্র নিয়ে  হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম