ফুলবাড়ীতে শিশু শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ২৩:৩০আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২৩:৫১

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে মুসা (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মুসা একই গ্রামের আক্কাস আলীর ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে অভিযুক্ত কিশোর মুসা শিশুটিকে ঘুঘু পাখির বাচ্চা দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী ঝোপে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে মধ্য গ্রামের আলো বেগম ও কছর আলী নামে দুই প্রতিবেশী ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের