গাইবান্ধার দুই মাদ্রাসাছাত্রের সন্ধান চেয়েছে পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ০৫:১৬আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৭:০৪

নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র গাইবান্ধার সদর উপজেলার হাফিজুর রহমান (১৫) ও সাদুল্যাপুর উপজেলার সৈয়দ আকরাম হোসাইন (১৩) নামের দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে সাত দিন আগে হাফিজুর রহমান ও তিন দিন আগে সৈয়দ আকরাম নিখোঁজ হয়।

নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য জায়গায়  খুঁজেও তাদের সন্ধান পায়নি। এমনকি নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি হলেও পুলিশও তাদের খোঁজ দিতে পারেনি। ফলে সন্তান হারানোর শোকে বাবা-মাসহ পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া নিখোঁজ দুজন কোনও অপরাধী চক্রের খপ্পরে পড়েছে কিনা তা নিয়েও চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন স্বজনসহ মাদ্রাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ সৈয়দ আকরাম হোসাইন সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউপির জয়েনপুর গ্রামের মো. সাইদুর রহমানের (লাহা ডাক্তার) ছেলে। সে গাইবান্ধা নতুন ব্রিজ সংলগ্ন আল ফালাহ মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করে আসছিল। হাফিজুর রহমান সদর উপজেলার সাহাপাড়া ইউপির বৌলেরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। হাফিজুর রংপুর উপশহর ধাপ সাতগাড়া বাইতুল মোবারক মডেল কামিল মাদ্রাসার আবাসিক ছাত্র।

আকরাম হোসাইনের বাবা সাইদুর রহমান (লাহা ডাক্তার) বলেন, ‘মাদ্রাসা থেকে ছুটি পাওয়ায় কয়েক দিন আগে বাড়িতে আসে আকরাম। গত ৭ নভেম্বর ছুটি শেষ হলে আকরামকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে শহরের খানকাহশরীফ এলাকায় রিকশায় তুলে দেই। কিন্তু আকরাম মাদ্রাসায় না গিয়ে সদরের জামতলা গ্রামের এক আত্মীয়ের বাসায় যায়। ৮ নভেম্বর দুপুরে আকরাম মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েও তার কোনও সন্ধান পাচ্ছিনা। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডি নম্বর ৪৫৪। ছেলের খোঁজ না পাওয়ায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সুস্থভাবে ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।’

নিখোঁজ হাফিজুরের বাবা নুর মোহাম্মদ বলেন, ‘ছুটি শেষ হওয়ায় হাফিজুর ৪ নভেম্বর সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। কিন্তু বিকালে মাদ্রসায় খোঁজ নিলে হাফিজুর পৌঁছেনি বলে জানায় সেখানকার দায়িত্বরত হুজুর। এরপর রাতেও সে আর বাড়িতে ফেরেনি। মাঝে মাঝে তার মোবাইল ফোন খোলা পেলেও কথা বলা সম্ভব হয়নি। এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে খোঁজ করেও ছেলের সন্ধান পাচ্ছিনা। হাফিজুরের নিখোঁজের বিষয়টি সদর থানা পুলিকে অবগত করে সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডি নম্বর ৪৫৮।’

সদর থানার ওসি খান মো. শাহারিয়ার দুই ছাত্র নিখোঁজের সত্যতা স্বীকার করে বলেন, ‘আকরাম ও হাফিজুর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি জিডি হয়েছে। নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পেতে বিভিন্ন থানায় জিডির বার্তা পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ দুজনের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে।’

কোনও সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পেলে সৈয়দ আকরামের পরিবার (০১৭১৬২৪৮৫৮৭) ও হাফিজুরের পরিবার (০১৭১৯০৪০০১৫) অথবা গাইবান্ধা সদর থানার ০১৭১৩৩৭৩৮৯২ এবং সাদুল্যাপুর থানার ০১৭১৩৩৭৩৮৯৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম