‘কর দেওয়ার মাধ্যমেই দেশের উন্নয়নের ভাগীদার হওয়া সম্ভব’

তরিকুল রিয়াজ, বরগুনা
১১ নভেম্বর ২০১৭, ১৮:১২আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৮:১৩

বরগুনার কর বাহাদুর হেনারা বেগম ও তার স্বামী

‘দেশের উন্নয়নের জন্য সরকারকে কর দেওয়ার কোনও বিকল্প নেই। কর দেওয়ার মাধ্যমেই দেশের উন্নয়নের ভাগীদার হওয়া সম্ভব।’ বরগুনার শ্রেষ্ঠ করদাতা হিসেবে ‘কর বাহাদুর’ মনোনীত হওয়ার পর এসব কথা বলেছেন কর বাহাদুর হেনারা বেগম। 

জানা যায়, ২৫ বছর ধরে কর দিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আল মামুন এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান নিবার্হী মোসা. হেনারা বেগম, তার স্বামী মো. শাহদাত হোসনে, ছেলে মো. নাসির আল-মামুন ও মেয়ে মহাসিনা মিতুল। ঠিকাদারি ব্যবসার বাইরেও ইটের ভাটা, রড-সিমেন্ট ও পাথর-বালুর ব্যবসা রয়েছে তাদের।

কর বাহাদুর মোসা. হেনারা বেগম তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী মো. শাহাদাত হোসেন ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছেন সক্রিয়। তিনি বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি বরগুনা পৌরসভার মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন।

বরগুনার কর বাহাদুর পরিবার

বরগুনা কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো. আল আমিন বলেন, ‘বরগুনায় নিয়মিত প্রায় সাত হাজার করদাতা রয়েছেন। ২০১৬-১৭ সালে ৩৪ কোটি টাকা টার্গেট থাকলেও ২৭ কোটি ৩৭ লক্ষ ২৭ হাজার ৯০৫ টাকা আদায় হয়েছে। ২০১৭-১৮ সালে ৩৮ কোটি টাকা টার্গেট নিয়ে কাজ শুরু করেছি। ইতোমধ্যে ৪ কোটি ৫১ লক্ষ ১৩ হাজার ৭০১ টাকা আয়কর আদায় করা সম্ভব হয়েছে। আশা করছি বাকি মাস গুলোতে টার্গেট পুরণ করা সম্ভব হবে।’

কত ব্যবসায়ী আয়কর দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫০ ভাগ ব্যবসায়ী আয়কর দিয়ে থাকেন। ১০ ভাগ অনিয়মিত কর প্রদান করেন। এছাড়া ১০ ভাগ বিভিন্নভাবে কর দিচ্ছেন। বাকি ৩০ ভাগ এখনও করের আওতায় আনা সম্ভব হয়নি।’

জেলায় নতুন করদাতার সংখ্যা কত এমন প্রশ্নের জবাবে কর কর্মকার্তা বলেন, ‘এবছর জেলায় এক হাজার নতুন করদাতাকে করের আওতায় আনার টার্গেট রয়েছে। নতুন ব্যবসায়ীদের সঙ্গে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও করের আওতায় আনা হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী