বঙ্গোপসাগরে ‘বড় ভাই’ বাহিনীর হাতে ২৩ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ২২:২০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২২:২২

বাগেরহাট বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২৩ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘বড় ভাই’ বাহিনীর সদস্যরা। শনিবার ভোর রাতে মাছধরার সময় বনদস্যুরা এসব জেলেদের অপহরণ করে। অপহৃত জেলেদের ১৭ জন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাকলা ও ছয় জন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা বলে দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

রবিবার (১২ নভেম্বর) রাতে সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘সুন্দরবনের দুবলারচরের আলোরকোলের শুঁটকি পল্লিতে অবস্থান করা জেলেরা প্রতিদিনের মতো বঙ্গোপসাগরের ছয় কিলোমিটার গভীরে বঙ্গবন্ধু চর এলাকায় গিয়ে মাছ ধরছিলেন। শনিবার ভোরে বনদস্যু ‘বড় ভাই’ বাহিনীর সদস্যরা সেখানে জেলেদের ওপর হামলা চালায়। পরে মুক্তিপণের দাবিতে ২৩ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। বনদস্যুরা দুটি মোবাইল ফোনের নম্বর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের নেতাদের কাছে অপহৃত জেলেদের জনপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। তিনি আরও বলেন, ‘আমরা জেলে অপহরণের বিষয়টি র্যামব, কোস্টগার্ড ও বাগেরহাট পুলিশ সুপারকে জানিয়েছি।’
খুলনা র‌্যাব -৬ এর অপারেশন অফিসার জাহিদ হাসান বলেন, ‘আমরা শুনেছি সাগর থেকে জেলে অপহৃত হয়েছে। আমরা জেলেদের উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক