রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবি

বান্দরবান প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২১:১৪

বান্দরবানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতাদি ও অনান্য সুযোগ-সুবিধা পাওয়ার দাবিতে সারাদেশের ন্যায় বান্দরবান পৌরসভায়ও কর্মবিরতি পালন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মবিরতিতে সভাপতিত্ব করেন জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পৌর সচিব তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দেশের ৩২৭টি পৌরসভার মতো বান্দরবান জেলার কর্মকর্তা-কর্মচারীরাও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনও বেতন-ভাতা ও চাকরি শেষে পেনশন সুবিধা পচ্ছেন না। পৌরসভার নিজস্ব খাত থেকে পাওয়া বেতন-ভাতায় কোন রকমে জীবন-যাপন করছেন। টাকার অভাবে, তাদের অর্ধাহারে থাকতে হচ্ছে। চিকিৎসার অভাবে তাদের ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে।

পরে তারা প্রধানমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী ও স্থানীয় সরকার সচিবসহ সবার সু-দৃষ্টি কামনা করে অবিলম্বে যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম