বাংলা ট্রিবিউনে প্রতিবেদনের পর বন্ধ হলো বালু ভরাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৬:৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:০১

বালু ভরাট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী তীরে সরকারি জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর বালু ভরাট বন্ধ করে দিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলামের নির্দেশে বালু ভরাট বন্ধ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ‘নারায়ণগঞ্জে সরকারি জায়গা দখল করে বালু ভরাট, এলাকাবাসীর মানববন্ধন’ শিরোনামে বাংলা ট্রিবিউনে খবর প্রকাশিত হয়।

মশিউর রহমান জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নদী, সরকারি জায়গা, সড়ক ও জনপথের জায়গা দখলের সত্যতা পান। এসময় তিনি হেরিটেজ পলিমার অ্যান্ড সেমি টিউবস লিমিটেডের লোকজনকে বালু ভরাট ও  সড়ক ও জনপথের জায়গায় গড়ে তোলা সীমানা প্রাচীর ভেঙে ফেলারও নির্দেশ দেন।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা টিনসেড সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে উত্তেজিত এলাকাবাসী।  এসময় এলাকাবাসীকে ভাঙচুরে উসকে দেওয়ার সন্দেহে কেন্দ্রীয় যুবলীগ নেতা রেবায়েত হোসেন শান্ত ও বালু ভরাটে জড়িত জাহিদুল নামের দুজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা দিয়ে দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে। সঠিক দলিলপত্র থাকলে কোম্পানির কাছ থেকে জমির টাকা আদায় করে দেওয়া হবে। তবে আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সীমানা প্রাচীর ভেঙে ফেলে স্থানীয়রা সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন বলেন, ‘ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হয়েছে। আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। বুধবার (১৫ নভেম্বর) সরেজমিন তদন্ত করে নদী ও সরকারি জায়গা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করে দেব।’

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, ‘বিআইডব্লিউটিএর  একটি টিম পাঠানো হবে। মেঘনা নদীর র্তীরবতী এলাকা ভরাট করা হলে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম