লবণ পরিশোধনের কারখানায় পলিথিন উৎপাদন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৭, ২৩:৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২৩:৫৯

 

এস এম আলী সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজে অভিযান লবণ পরিশোধন ও প্যাকেটজাতকরণের আড়ালে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার দায়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায় ওই কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

দণ্ডিত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তার মালিকানাধীন এস এম আলী সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পলিথিন উৎপাদনের দানা  জব্দ করে।  পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় কারখানাটির অবস্থান।

মিল্টন রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লবণ পরিশোধন ও প্যাকেটজাতকরণের নামে  এস এম আলী সল্ট রিফাইনারি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছে।  দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় তাকে এই জরিমানা করা হয়। ’

তিনি আরও বলেন, ‘অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৫০০ কেজি পলিথিন উৎপাদনের দানা জব্দ করা হয়েছে। জব্দ মালামাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের জিম্মায় দেওয়া হয়েছে।’

আরও পড়তে পারেন: পরীক্ষাগারের ফ্রিজে মাছ-মাংস, পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম