বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ০৪:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৪:৫৭

সীমান্তে হত্যা (প্রতীকী ছবি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)একটি টহল দলের গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে। বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলার এলকায় এই ঘটনা ঘটেছে। রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরিদ হোসেন শরীফ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (ঠাকুরপাড়া) এলাকার মো. শামসুল হকের ছেলে। নিহতের পরিচয় রাতেই শনাক্ত করেছে বিজিবি-বিএসএফের যৌথ টহল দল।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদ হোসেনসহ আরও কয়েকজন। এসময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন ওরফে শরীফ নিহত হন। অন্য বাংলাদেশি রাখালরা পালিয়ে ফেরত আসেন বাংলাদেশে।
নিহত শরীফের লাশ বিএসএফ নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার (১৫ নভেম্বর) বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএসএফ নিহত ফরিদ হোসেন শরীফের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশি তরুণের মরদেহ ফেরত চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম