ফেনীতে তিন মাদক বিক্রেতার কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:১৪

কারাদণ্ড

ফেনীতে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (১৫ নভেম্বর)  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শ্যামল কান্তি বসাক এ আদেশ দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শ্যামল কান্তি বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিন্টু বড়ুয়া, মো. শাহাদাত হোসেন ও হাফিজ আহাম্মদকে ইয়াবা এবং গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রয় ও সেবন করে আসছে। এছাড়াও তারা ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 আরও পড়ুন: রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম