বরিশালে কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি

বরিশাল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২১:২৪

বেলুন উড়িয়ে বাকশিস ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হচ্ছে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি নিয়ে বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) শহরের অশ্বিনী কুমার হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাকশিস কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আসাদুল হক বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্ব মানে নিয়ে যেতে হবে। আর এ জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে বৈষম্যহীন শিক্ষা পদ্ধতি চালুর বিকল্প নেই। তাই আজকের এই সম্মেলন থেকে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই।’
সম্মেলনের প্রধান বক্তা বাকশিস কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-ইল-ইসলাম-হাবুল বলেন, ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে ধন-সম্পদ লুট করে পাহাড় গড়েছে। কিন্তু তারা শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নের জন্য তেমন কিছুই করেনি। তাই অবিলম্বে বেসরকারি শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হলে আগামী নির্বাচনের সময় সরকারকে কোনও কাজে সহযোগিতা করা হবে না।’
এর আগে, সকাল ১১টায় স্থানীয় নেতাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাকশিস কেন্দ্রীয় সভাপতি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যপক মো. জাকির হোসেন প্রমুখ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যাপক আমিনুর রহমান খোকন, শিক্ষক নেতা মজিবর রহমানসহ শিক্ষক নেতারা।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম