কুড়িগ্রামে জামায়াতের নায়েবে আমিরসহ ১২ নেতাকর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২১:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২১:৫৫

কারাগার

কুড়িগ্রামে জেলা জামায়াতের নায়েবে আমির দেওয়ান আমিনুল ইসলাম ও সেক্রেটারি নিজাম উদ্দিনসহ জামায়াতের ১২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট অম্লান কুসুম বিষ্ণুর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্রাহাম লিংকন ও আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, চলতি বছরের ১২ সেপ্টেম্বর জেলা শহরের আদর্শ পাড়ার জামায়াত নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে দলটির কয়েকজন নেতাকর্মী বৈঠকে মিলিত হয়। এসময় পুলিশ অভিযান চালিয়ে ফরিদুল হক নামে এক জামায়াত কর্মীকে আটক করে এবং ওই  ছাত্রাবাস থেকে দলীয় লিফলেট উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে জামায়াতের ত্রিশ জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এ মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেও বাকি আসামিরা পলাতক ছিল।

পরে গত ২৫ অক্টোবর জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকসহ দশ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। একই মামলার অন্য ১২ জন আসামি বুধবার (১৫ নভেম্বর) জেলা চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম