মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, পথে গোলাগুলিতে চার পুলিশ আহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০২:১৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০২:১৬

মানিকগঞ্জ হাসপাতালে আহত এক পুলিশ সদস্য মানিকগঞ্জ শহরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে জেলার সাটুরিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, সাটুরিয়া থানার এসআই আসলাম, এসআই হাসান ও কনস্টেবল ওয়াহেদ। আহত আরেকজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে আসলাম ও ওয়াহেদকে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পেটে গুলিবিদ্ধ এসআই আসলামের অবস্থা আশঙ্কাজনক। ওয়াহেদের ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়েছে।

চিকিৎসাধীন পুলিশ সদস্য এর আগে বুধবার রাত সাতটার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টির নাগ জুয়েলার্সে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটে। যাওয়ার সময় অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাতরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নাগ জুয়েলার্সের মালিক চন্দ নাগ জানান, কয়েকশ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা। তিনি জানান, আনুমানিক সাতটার দিকে তার দোকানে প্রথমে দুই নারী কাস্টমার ঢুকেন। এর পরপরই ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৭/৮ জন অস্ত্রধারী যুবক তার দোকানে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দোকানের সব স্বর্ণালংকার নিয়ে যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ডাকাতির খবর পেয়ে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক দিয়ে রাস্তায় ব্যরিকেড দেওয়া হয়। সেখানে একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করলে সেটি থেকে ককটেল ও গুলি ছোড়া হয়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় মাইক্রোবাসের আরোহীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।

আহত পুলিশ কর্মকর্তাদের প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নাগ জুয়েলার্সের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সশস্ত্র ডাকাতরা ফিল্মি স্টাইলে রিভলবার উঁচিয়ে দোকানে প্রবেশ করে। তাদের অধিকাংশই মুখোশধারী ছিল। অস্ত্রের মুখেই তারা একে একে দোকানে থাকা সব স্বর্ণালংকার লুট করে তাদের ব্যাগে ঢোকায়। এসময় আশপাশের দোকানিরা এই ঘটনা প্রত্যক্ষ করলেও অস্ত্রের ভয়ে কেউই এগিয়ে আসেননি। এ ঘটনার সঙ্গে সঙ্গে জেলা শহরের সব দোকানপাট মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল জানান, তিনি দেখেছেন একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি ট্যাক্সিতে করে ওই সশস্ত্রধারী যুবকরা পালিয়ে যায়। ঘটনার পরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান