নওগাঁ থেকে অপহৃত স্কুলছাত্রী ফরিদপুরে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ০১:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ০২:১৩

র‌্যাবের অভিযান

নওগাঁ থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ছাত্রীকে উদ্ধার করেছে। এ ঘটনায় চাঁদ সরদার (১৯) নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচউদ্দিন জানান, ‘গত ৭ নভেম্বর নওগাঁ সদরের একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাবার পথে কয়েক ব্যক্তি মিলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা নওগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, অপহরণ করা ঐ ছাত্রীটিকে ফরিদপুর শহরের একটি বাড়িতে রাখা হয়েছে। এরপর র‌্যাব সদস্যরা শহরের পূর্বখাবাসপুর এলাকার নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চাঁদ সরদারকে আটক করা হয়।

 পরে তাদের নওগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম