শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা সুতা বিক্রির অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিননিধি
১৭ নভেম্বর ২০১৭, ০৭:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ০৭:৩১

নারায়ণগঞ্জ

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর থানা পুকুর পাড় এলাকা থেকে জহিরুল ইসলাম (২৫) ও তুহিন মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে ১১৩ কার্টন সুতা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. সামসুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর খ ধারায় একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ্ শাহীন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুকুরপাড় এলাকায় অবস্থিত হারুন কমপ্লেক্সের তৃতীয় তলায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ও তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধভাবে আমদানিকৃত ১১৩ কার্টন সুতা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা আমদানিকৃত সুতার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক