কুমিল্লায় বাজারে আগুন, ২০টি দোকান পুড়েছে

কুমিল্লা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩৭

কুমিল্লায় বাজারে আগুন

কুমিল্লার বুড়িচংয়ের কংশনগর বাজারে আগুন লাগার ঘটনায় ২০টি দোকান পুড়ে গিয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় প্রায় ৮ কি.মি. জায়গাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কংশনগর বাজারে আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে।’

ফায়ার সার্ভিস কুমিল্লা জেলার উপ-সহকারী পরিচালক ডি এ ডি ফরিদ আহমদ জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। স্থানীয়রাও সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাওয়ার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। বাজারের দোকানের পরিমাণ বেশি ঘন হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম