শ্যুটারগানসহ যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ০১:২২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০১:২৫

পিরোজপুর একটি ওয়ান শ্যুটারগানসহ পিরোজপুরের ভান্ডারিয়া থানার ভিটাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

ভান্ডারিয়া থানার এসআই বেদার উদ্দিন জানান, ভিটাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ভিটাবাড়ীয়া গ্রাম থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সুমন সরদারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে ভাঙারি ব্যবসায়ী বাবুলের কাছ থেকে তিনি ওয়ান শ্যুটারগানটি কিনেছেন। সুমনের দেওয়া তথ্য অনুযায়ী পরে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী বাবুলকেও আটক করা হয়।
ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতার হওয়া সুমন সরদার ও ওয়ান শ্যুটারগান বিক্রেতা ভাঙারি ব্যবসায়ী বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুমন সরদার ভিটাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক তালুকদার এনামুল কবির টিপু। তিনি বলেন, ‘বিষয়টি ষড়যন্ত্র। এ ঘটনায় সংগঠন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সুমন দোষী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি