জামালপুরের ইসলামপুরে পারিবারিক সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ০০:১৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০০:১৮

জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে পারিবারিক কলহের  জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (৪০)। এ ঘটনায় গুরুতর আহত  হয়েছেন তার ছোট ভাই জালাল উদ্দিন (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (১৮ নভেম্বর) বিকালে আকন্দপাড়া গ্রামের সোনাহার আলীর ছেলে বাবুলের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে  তার চাচাত ভাই আব্দুল করিমের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের শাবলের আঘাতে আব্দুল করিম (৪০) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত জালালকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   শাহীনুজ্জামান খান জানান, পারিবারিক কলহের  সংঘর্ষে আব্দুল করিম নিহত হয়েছেন এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এ খবর লেখা পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম