নেত্রকোনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ০০:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০০:৩৩

নেত্রকোনা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতী ইউনিয়নের বানাইকোনা গ্রামের বিল থেকে শনিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বানাইকোনা গ্রামের কয়েক ব্যক্তি সকালে বিলের জমিতে ধান কাটতে গিয়ে সেখানে একজন নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কলমাকান্দা থানার উপ-পুলিশ পরির্দশক আবুল গনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মাথার বাম পাশে একটি আঘাতের চিহ্ন ও পায়ের গোড়ালিতে কাটা দাগ পাওয়া গেছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনিও অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, ‘এখনও লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম