পৌর মেয়র পদে পিতা-পুত্রসহ আ.লীগের মনোনয়ন প্রার্থী ৯ জন

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৬

বোদা পৌর ভবন

পঞ্চগড়েরর বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৯ জন প্রার্থী। এমনকি মনোনয়নের ব্যাপারে পিতা-পুত্র পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত সিদ্ধান্তের জন্য ৯ জনের তালিকাই পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে। বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছার রহমান জিল্লুর এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে মেয়র পদে নির্বাচনের জন্য একক প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগ। কিন্তু সমঝোতায় আসতে পারেননি তারা। এমনকি মনোনয়ন প্রত্যাশী পিতা আলহাজ্ব ইউসুফ আলী দুলাল ও পুত্র অ্যাডভোকেট আবু ইউনুস লেলিনও একে অপরকে ছাড় দিতে নারাজ।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সহসভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজাহার আলী, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল মান্নান, সহসভাপতি আলহাজ্ব ইউসুফ আলী দুলাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, যুগ্ম সম্পাদক বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের আবুল খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউনুস লেলিন ও বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খাদিমুল ইসলাম। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম