প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী: প্রথম দিন ফেনীতে অনুপস্থিত ৪১৬

ফেনী প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ০২:০০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০২:০৩

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা (ফাইল ছবি)

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ফেনীতে ৪১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আরা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (১৯ নভেম্বর) ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এ জেলা থেকে ৩৩ হাজার ৮শ’ ৪৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সূত্র জানায়, ফেনী সদরের ১১০ জন, দাগনভূঞার ১০১ জন, সোনাগাজির ৭৫ জন, ছাগলনাইয়ার ৭২ জন, পরশুরামের ৪৩ জন, ফুলগাজির ১৫ জন পরীক্ষার্থী আজ (রবিবার) অংশ নেয়নি।

সূত্র আরও জানায়, প্রথম দিন ফেনী জেলার ৫৪ কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়েছে। আজ ৩৩ হাজার ৮শ’ ৪৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আরা বলেন, ‘শতকরা ৯৪ দশমিক ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এটা ইতিবাচক।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের