সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দাফন মঙ্গলবার

নওগাঁ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ০১:২৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০১:২৯

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দাফন মঙ্গলবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বাদ জোহর মরহুমের নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তোরগ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আখতার হামিদ সিদ্দিকীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সোমবার (২০ নভেম্বর) রাত ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সন্ধ্যায় শহরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে ও পরে নওজোয়ান মাঠে শ্রদ্ধা জানানোর জন্য আখতার হামিদের মরদেহ নেওয়া হয়।
সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী মারা যান।

আরও পড়তে পারেন: সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের