সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৪:১০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩৬

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই। রবিবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭১ বছর বয়সে মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘আখতার হামিদ সিদ্দিকী আমার দীর্ঘদিনের সহকর্মী, তার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো।’  

শায়রুল কবির খান জানান, মৃত্যুকালে আখতার হামিদ সিদ্দিকীর বয়স ছিল ৭১। তিনি তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১৯ নভেম্বর) বিকালে আসরের নামাজের পর নয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (২০ নভেম্বর) নওগাঁয় তার দাফন হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি