হাবিপ্রবির ভিসিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৭:৩২

হাবিপ্রবিতে মানববন্ধন (ছবি- প্রতিনিধি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. আবুল কাসেমকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে হাবিপ্রবির ব্যানারে ভিসি সমর্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন মিজানুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন ডা. ফজলুল হক, ড. শাহাদৎ হোসেন খান প্রমুখ।

এদিকে, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। এতে প্রক্টর, সহকারী প্রক্টরসহ ১৫ জনের নাম করে মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায় জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে আলোচনার পর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, হাবিপ্রবির ভর্তি পরীক্ষার অনিয়ম-দুর্নীতি নিয়ে ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক ডা. এসএম হারুন উর রশিদ। এই ঘটনায় সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডা. এসএম হারুন উর রশিদকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক পদ থেকে অপসারণ করে ওই পদে প্রফেসর ড. শাহাদৎ হোসেন খানকে দায়িত্ব দেয়। এ ঘটনার পর পরই বিকাল সাড়ে ৪টা থেকে উপাচার্যের কক্ষের মেঝেতে বসে ধর্মঘট শুরু করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা। এ কর্মসূচি চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্য ড. আবুল কাসেমের সমর্থক একদল শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে। পরে তারা জয় বাংলা শ্লোগান দিয়ে অবরুদ্ধ উপাচার্যকে বের করে নিয়ে যায়। এসময় উপাচার্যের সমর্থকরা আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এতে ৯ শিক্ষক আহত হন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের