কুড়িগ্রামে আইসিটি মামলায় সাংবাদিকের জামিন নামঞ্জুর

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

৫৭ ধারা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিক আনিছুর রহমান আনিসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এএইচএম ইলিয়াস হোসাইন এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আহসান হাবীব নীলু বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আনিছুর রহমানের পক্ষে আদালতে জামিনের আবেদন করেন আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ। শুনানি শেষে আদালত আনিসের জামিন নামঞ্জুর করেন।

আইনজীবী আহসান হাবীব নীলু আরও জানান, বর্তমানে আনিস কারাগারে রয়েছেন। এখনও মূল অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার পূত্র সুমন মিয়া (২৪) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোস্ট দেন। তাৎক্ষণিকভাবে পোস্টটির স্ক্রিনশট নিয়ে সাংবাদিক আনিস ইউনিয়ন যুবলীগ নেতা শাহ কামালকে ব্যবস্থা নিতে বলেন এবং পেশাগত কাজের প্রয়োজনে ছবিটি সংগ্রহ করেন। এরপর শাহ কামাল ৮ সেপ্টেম্বর রৌমারী থানায় সুমন মিয়াকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। সেখানে একমাত্র আসামি করা হয় সুমনকে। দীর্ঘদিনেও পুলিশ তা আমলে নেয়নি। পরে পুলিশ এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে মামলা করতে সাংবাদিক আনিছুর রহমানকে চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় ঘটনার দুই মাস সাত দিন পর ৩১ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন/১৩) এর ৫৭ (২) ধারায় আনিসকে ২নং আসামি করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেফতারও করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম