কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

ঝালকাঠি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ০৯:৩১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১০:১৮

কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের কৃষি ও রবি ফসল রক্ষায় ডালির খালে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন আশপাশের ১০ গ্রামের কৃষকরা। বিষখালী নদীর সংযোগ কুচয়া ডালির খালে ১০ গ্রামের দুই শতাধিক কৃষক ও তাদের পরিবারের লোকজন সোমবার ও মঙ্গলবার সকাল-সন্ধ্যা কাজ করে এ বাঁধ নির্মাণ করছেন।

কৃষকরা জানিয়েছেন, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দশটি গ্রামের শত শত একর ফসলি জমি সামান্য জোয়ারের পানিতে তলিয়ে যেত। ফলে পাকা আমন ও রবি শস্য নষ্ট হওয়ায় কৃষকরা বিপাকে পড়তেন। এমনিতেই বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর পানি উঠে ফসলের মাঠ ও বসতবাড়ি তালিয়ে যায়। তার ওপর ডালির খালের অতিরিক্ত পানি কৃষকদের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

কৃষকরা অভিযোগ করে বলেন, বিষয়টি জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে দশ গ্রামের কৃষকরা দুই লাখ টাকা চাঁদা তুলে খালটিতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন। ১৬০ ফুট প্রশস্ত ও ২০ ফুট গভীরতার এ খালে বাঁধ নির্মাণে পাশের জমি থেকে মাটি নিয়ে এ বাঁধ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. নাজির হোসেন বলেন, ‘এ খালের জোয়ারের পানিতে প্রতি বছর শত শত একর জমির ফসল নষ্ট হয়। তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে নিজস্ব অর্থায়নে বাঁধটি নির্মাণ করছেন।’

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মাহামুদ হোসেন রিপন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের বিষখালী ফোল্ডার-৫ এর আওতায় বেড়িবাঁধ নির্মাণ এবং স্লুইসগেট (ক্লোজান) বসানোর প্রস্তাব থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। ফলে কয়েকটি গ্রামের কৃষি জমির উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই স্থানীয় কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ বিশেষ ব্যবস্থায় এ বাঁধটি নির্মাণ করেছে।’

আরও পড়ুন:
পরিবহন ব্যবসায় যুক্ত হচ্ছে ইয়াবা পাচারকারীরা

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম