মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই নারীর ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:৪১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের কাঁচপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে দুই নারীকে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা চায়ের দোকানে ভাঙচুর চালায়। বুধবার বিকালে কাচঁপুরের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে মীনা বেগমের একটি চায়ের দোকান রয়েছে। একই এলাকার আব্দুল আউয়াল, শাহ আলম মিয়া ও সালাম মিয়া এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় উল্লেখিত মীনা বেগম ও তার বোন মুন্নি আক্তারকে পিটিয়ে আহত করে এবং চায়ের দোকান ভাঙচুর করে।

আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।
এ বিষয়ে মীনা বেগম বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী আউয়াল মিয়ার নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।’
আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘তারা কোনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির বিষয়টি বসে মীমাংসা করে নেব।’
সোনারগাঁও থানার ওসি মোর্শেদ আলম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম