বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ০৩:২৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০৩:৩১

ছোট ভাইকে হত্যাকারী বড় ভাই আব্দুল কাদির

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছোট ভাই শাহাজাহানকে (২৬) গলায় রশি পেঁচিয়ে খুন করেছে বড় ভাই আব্দুল কাদির (৩২)। বুধবার (২২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল  উপজেলার সিন্দুরখান ইউনিয়নে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তারা গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। এব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাহাজাহান ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার। এ ঘটনায় হত্যাকারী বড় ভাই মো. আব্দুল কাদিরকে (৩২)আটক করেছে পুলিশ। 

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘সিন্দুরখান ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানায় আসি। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বড় ভাই আব্দুল কাদিরকে  নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের ঘটনা স্বীকার করেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম