স্পেশাল জজ আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যশোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২৩:৩৭

যশোর

যশোর থেকে সদ্য বদলি হওয়া স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে একটি অভিযোগ দেওয়া হয়েছে (পিটিশন নম্বর : স্পেশাল ১৩১৭)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শহরের বেজপড়ার মৃত মাদার চন্দ্র বৈরাগীর ছেলে আইনজীবী সহকারী নির্মল কান্তি বৈরাগী এ অভিযোগ দিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো.আমিনুল ইসলাম আগামী ২৮ নভেম্বর অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী মাহামুদ হাসান বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার আমরা জানতে পেরেছি, অভিযুক্ত বিচারক পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বদলি হয়েছেন।’

আদালতে দেওয়া অভিযোগে নির্মল কান্তি বৈরাগীর উল্লেখ করেছেন, ১৯৮৭ সাল থেকে তিনি যশোরে আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন। ১৯৯২ সালে বিচারক নিতাই চন্দ্র সাহা দেওয়ানি আদালতে কর্মরত থাকা অবস্থায় তার সঙ্গে পরিচয় হয়। দীর্ঘদিন পরে নিতাই চন্দ্র সাহা আবারও স্পেশাল জজ আদালতের বিচারক হয়ে যশোর ফিরে আসেন। তারপর নিতাই চন্দ্র সাহা তাকে ডেকে নেন এবং মামলার ব্যাপারে যোগাযোগ করলে ফল পাওয়া যাবে বলেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারী নির্মল কান্তি বৈরাগী।  

এরপর নির্মল এসসি ৮৭/৯৮ মামলার তদবিরকারী ও আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। মামলায় প্রত্যাশিত ফল পেতে আসামিপক্ষের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তিও করেন। তাদের কাছ থেকে এ টাকা দুই দফায় সংগ্রহ করে নিতাই চন্দ্র সাহাকে দিয়েছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী নির্মল।

কিন্তু নিতাই চন্দ্র সাহা এ টাকা নেওয়ার পর আরও ১০ লাখ টাকা দাবি করেন। বাকি ১০ লাখ টাকা না দেওয়ায় মামলার রায়ে আসামিদের যাবজ্জীবন সাজা দেন।

কাজ না হওয়ায় পরে টাকা ফেরত চান আসামিপক্ষের লোকজন। তাদের টাকা ফেরত দেওয়ার জন্য নিতাই চন্দ্র সাহাকে বারবার বললেও তিনি টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। পরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতে অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন নির্মল কান্তি বৈরাগী। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম