গৌরনদীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণী উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:০৫

অজ্ঞাত তরুণী বরিশালের গৌরনদীতে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে হাইওয়ে খানা পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কসবা গরুর হাট সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই তরুণী অন্য কোথাও সন্তান প্রসবের পর শুক্রবার দুপুরে মহাসড়কের ঢালে অচেতন হয়ে পড়ে থাকেন বলে ধারণা করা হচ্ছে। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর বিকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইফফাতআরা জানান, ওই তরুণীর পি.ভি ব্লিডিং হচ্ছে। আল্ট্রাসনোগ্রাম ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয় সে সন্তান প্রসব করেছে কিনা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম