বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি: চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ নভেম্বর ২০১৭, ২১:০২আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২১:২০

ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ। শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল চারটার দিকে নগরীর কাপাসগোলা এলাকা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর তেলেপট্টি রোড, কেয়ারী মোড়, গোলজার মোড় হয়ে অলি খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় মিলিত হন ছাত্রলীগ নেতাকর্মীরা।

পথসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের মুক্তির মূলমন্ত্র। এখন এই ভাষণ বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি এবং বিশ্বমানবের মুক্তির মন্ত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে চকবাজার থানা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, রূপন দাশ, মো. রুবেল, মো. কাইয়ুম, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল মারূপ সোহেলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের