আনন্দ শোভাযাত্রায় লাঞ্ছিত হলেন ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৭:৩৯






ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু আনন্দ শোভাযাত্রায় বগুড়ার ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চুকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনার পর ভাইস চেয়ারম্যান পালিয়ে যান। বিকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ করা হয়নি জানিয়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ।

উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন, ‘সরকারি এ কর্মসূচিতে অংশ নিতে জনপ্রতিনিধিদের নোটিশ করা হয়েছিল। অনুষ্ঠানে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। উপজেলা চেয়ারম্যানের কক্ষে আমাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ‘হামলার সময় আমি সেখানে ছিলাম না। বঙ্গবন্ধুর অনুষ্ঠানে জামায়াত নেতাকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। আর তারাই জামায়াত নেতা ভাইস চেয়ারম্যানকে চেয়ার দিয়ে মারধর করেছে।’

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এমন কোনও ঘটনা আমার জানা নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘ভাইস চেয়ারম্যানকে মারধরের কথা শুনেছি। তবে কে বা কারা এ হামলা করেছে, তা জানিন না।’ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন শোভাযাত্রাটির আয়োজন করেছিল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম